হয়রানির দিন শেষ, এখন থেকে অনলাইন সংশোধন করুন ভোটার কার্ড
By : Taranga Barta Desk March 17, 2019


ছবি : সংগৃহিত


তরঙ্গ বার্তা, ডিজিটাল ডেস্ক : দেশের নাগরিকত্বের পরিচয় পত্র হলো ভোটার আইডি কার্ড। কিন্তু এই পরিচয় পত্রে যদি কোন ভুল থাকে বা পরিচয় পত্র বানানোর সময় যদি কোন ভুল হয়ে যায় তাহলেই সর্বনাশ!, সব জায়গাতেই সব তথ্য গন্ডগোল হয়ে যাবে।

আমাদের দেশে ১৮ বছর বয়স হলেই বানিয়ে দেওয়া হয় ভোটার কার্ড। ভোটার কার্ড বানাতে অনেক সময় অসাবধানতাবশত ভুল হয়ে যায়। কিন্তু এই ভোটার কার্ডে ভুল হয়ে গেলে কিভাবে বদলাবেন? একবার ভুল হলেই চিন্তার আর শেষ নেই।

কখন সংশোধন প্রক্রিয়া শুরু হবে এ নিয়েই মাথাব্যথা। আবার শুরু হলেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু সে সব এখন অতীত, হয়রানির দিন শেষ।

এখন থেকে ঘরে বসেই অনলাইনে সংশোধন করতে পারবেন আপনার ভোটার কার্ড। সুতরাং আপনার ভোটার কার্ডে ভুল থাকলে আপনি এখনই সংশোধন করিয়ে নিন।

তো কিভাবে সংশোধন করবেন আপনার ভোটার কার্ড? দেখুন সেই সংশোধনের পদ্ধতি

১) প্রথমে www.nvsp.in www.nvsp.inওয়েব সাইটে যান। সেখানে গেলে correction of entries in electoral roll অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন।

২) এবার আপনার সামনে আসবে ড্রপডাউন মেনু। সেখান থেকে নিজের জন্য উপযুক্ত ভাষা পছন্দ করুন। তারপর সেখানে আপনার তথ্য ইনপুট করুন।

৩) সব কিছু দেওয়া হবার পরেই আপনি সংশোধন করার অপশন টি দেখতে পাবেন। সেখানে নিজের ভোটার কার্ডে কি কি ভুল আছে দেখুন এবং যা যা ভুল আছে সেখানে ক্লিক করুন। এখানে একসঙ্গে অনেকগুলি তথ্য আপনি সংশোধন করতে পারবেন একসাথেই।

৪) এবার সংশোধনের কাজ শেষ হয়ে গেলে নিজের মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিন।

৫) শুধু এখানেই কাজ শেষ নয়, যদি আপনাকে নামের বানান, বয়স ইত্যাদি পরিবর্তন করতে হয় তাহলে আপনাকে প্যান কার্ড, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট এর প্রতিলিপি স্ক্যান করে আপলোড করতে হবে।

৬) যদি সবকিছু ঠিকঠাক থাকে অর্থাৎ আপনার দেওয়া প্রতিলিপির সাথে সবকিছু মিলে যায় তাহলে আপনার ইমেইল আইডিতে একটি মেইল আসবে। আর মেইল আসলেই আপনি বুঝে নেবেন যে আপনার কাজ ঠিকঠাক হয়েছে।

৭) মেইল আসার পর এক মাস সময় লাগবে আর তাহলেই সংশোধন হয়ে আসবে আপনার ভোটার আইডি কার্ড।
www.nvsp.in

Comments

Popular posts from this blog